✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
❖ ১. কোন স্তরটিকে ‘শান্তমণ্ডল’ বলা হয়?
(ক) ট্রোপোস্ফিয়ার, (খ) স্ট্র্যাটোস্ফিয়ার, (গ) মেসোস্ফিয়ার, (ঘ) থার্মোস্ফিয়ার।
➤ উত্তর: (খ) স্ট্র্যাটোস্ফিয়ার।
❖ ২. স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা প্রায়—
(ক) 50°C, (খ) –50°C, (গ) 0°C, (ঘ) –30°C।
➤ উত্তর: (গ) 0°C।
❖ ৩. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল—
(ক) ট্রোপোস্ফিয়ার, (খ) স্ট্র্যাটোস্ফিয়ার, (গ) মেসোস্ফিয়ার, (ঘ) থার্মোস্ফিয়ার।
➤ উত্তর: (গ) মেসোস্ফিয়ার।
❖ ৪. বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি—
(ক) ট্রোপোস্ফিয়ার, (খ) স্ট্র্যাটোস্ফিয়ার, (গ) মেসোস্ফিয়ার, (ঘ) থার্মোস্ফিয়ার।
➤ উত্তর: (ক) ট্রোপোস্ফিয়ার।
❖ ৫. কোন স্তরগুলিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়?
(ক) ট্রোপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) থার্মোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।
➤ উত্তর: (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।
❖ ৬. বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ক্ষেত্রে চাপের সঠিক অধঃক্রম—
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার
(গ) ট্রোপোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার
(ঘ) থার্মোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > ট্রোপোস্ফিয়ার।
➤ উত্তর: (গ) ট্রোপোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > মেসোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার।
❖ ৭. বায়ুতে যে গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি—
(ক) অক্সিজেন, (খ) নাইট্রোজেন, (গ) ওজোন, (ঘ) হাইড্রোজেন।
➤ উত্তর: (খ) নাইট্রোজেন।
❖ ৮. ঝড়, বৃষ্টি, তুষারপাত ইত্যাদি ঘটে যে স্তরে—
(ক) থার্মোস্ফিয়ার, (খ) ট্রোপোস্ফিয়ার, (গ) স্ট্র্যাটোস্ফিয়ার, (ঘ) মেসোস্ফিয়ার।
➤ উত্তর: (খ) ট্রোপোস্ফিয়ার।
❖ ৯. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের বিভাগ—
(ক) 5টি, (খ) 1টি, (গ) 3টি, (ঘ) 2টি।
➤ উত্তর: (ঘ) 2টি।
◆ ১০. ভূপৃষ্ঠ থেকে 12 km উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যত শতাংশ ভর থাকে তা হল—
(ক) 70% (খ) 80% (গ) 90% (ঘ) 75%।
➜ উত্তর: (ঘ) 75%।
◆ ১১. বায়ুমণ্ডলের কোন স্তরটির আর এক নাম ম্যাগনেটোস্ফিয়ার?
(ক) ট্রোপোস্ফিয়ার (খ) এক্সোস্ফিয়ার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) আয়নোস্ফিয়ার।
◆ ১২. বায়ুমণ্ডলের মোট ওজনের মধ্যে ট্রোপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হল—
(ক) 25 ভাগ (খ) 55 ভাগ (গ) 65 ভাগ (ঘ) 75 ভাগ।
➜ উত্তর: (ঘ) 75 ভাগ।
◆ ১৩. ভূমি থেকে উপরে যতদূর পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হোমোস্ফিয়ারের অন্তর্গত—
(ক) 100 m (খ) 85 km (গ) 70 km (ঘ) 30 km।
➜ উত্তর: (খ) 85 km।
◆ ১৪. ভূপৃষ্ঠ থেকে 32 km উচ্চতায় বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় কত কম হয়?
(ক) 10% (খ) 20% (গ) 30% (ঘ) 1%।
➜ উত্তর: (ঘ)1%।
◆ ১৫. বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়—
(ক) ট্রোপোস্ফিয়ার (খ) ওজোনোস্ফিয়ার (গ) থার্মোস্ফিয়ার (ঘ) এক্সোস্ফিয়ার।
➜ উত্তর: (খ) ওজোনোস্ফিয়ার।
◆ ১৬. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল—
(ক) এক্সোস্ফিয়ার (খ) ওজোনোস্ফিয়ার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিয়ার।
➜ উত্তর: (ক) এক্সোস্ফিয়ার।
◆ ১৭. যে স্তরগুলিতে বিভিন্ন আয়ন উপস্থিত থাকে—
(ক) ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।
◆ ১৮. ওজোনমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে?
(ক) ট্রোপোপজ (খ) মেসোপজ (গ) স্ট্র্যাটোপজ (ঘ) ম্যাগনেটোপজ।
➜ উত্তর: (গ) স্ট্র্যাটোপজ।
◆ ১৯. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল—
(ক) ট্রোপোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) থার্মোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (ক) ট্রোপোস্ফিয়ার।
◆ ২০. মেরুজ্যোতি (Aurora) উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে—
(ক) ওজোনোস্ফিয়ার (খ) আয়নোস্ফিয়ার (গ) ট্রোপোপজ (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (খ) আয়নোস্ফিয়ার।
◆ ২১. ট্রোপোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে—
(ক) 10 km (খ) 15 km (গ) 12 km (ঘ) 20 km।
➜ উত্তর: (গ) 12 km।
◆ ২২. বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রার মান—
(ক) 10°C (খ) 0°C (গ) –50°C (ঘ) –95°C।
➜ উত্তর: (ঘ) –95°C।
◆ ২৩. বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন স্তর?
(ক) স্ট্র্যাটোপজ (খ) ওজোনোস্ফিয়ার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) আয়নোস্ফিয়ার।
◆ ২৪. প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা কমে—
(ক) 5.6°C (খ) 6.5°C (গ) 3.5°C (ঘ) 4.6°C।
➜ উত্তর: (খ) 6.5°C।
◆ ২৫. কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে?
(ক) এক্সোস্ফিয়ার (খ) থার্মোস্ফিয়ার (গ) মেসোস্ফিয়ার (ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।
➜ উত্তর: (ক) এক্সোস্ফিয়ার।
◆ ২৬. বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে—
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার (খ) থার্মোস্ফিয়ার (গ) ট্রোপোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) ট্রোপোস্ফিয়ার।
◆ ২৭. সূর্য থেকে আগত এক্স-রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলের যে স্তরে—
(ক) ট্রোপোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) এক্সোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) আয়নোস্ফিয়ার।
◆ ২৮. বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক?
(ক) ট্রোপোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) থার্মোস্ফিয়ার (ঘ) মেসোস্ফিয়ার।
➜ উত্তর: (ক) ট্রোপোস্ফিয়ার।
◆ ২৯. বায়ুমণ্ডলে ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় থাকে—
(ক) ট্রোপোস্ফিয়ারে (খ) ম্যাগনেটোস্ফিয়ারে (গ) স্ট্র্যাটোস্ফিয়ারে (ঘ) মেসোস্ফিয়ারে।
➜ উত্তর: (খ) ম্যাগনেটোস্ফিয়ারে।
◆ ৩০. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়?
(ক) মেসোস্ফিয়ার (খ) এক্সোস্ফিয়ার (গ) স্ট্র্যাটোস্ফিয়ার (ঘ) থার্মোস্ফিয়ার।
➜ উত্তর: (গ) স্ট্র্যাটোস্ফিয়ার।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
✦ ১. ভূপৃষ্ঠের সাপেক্ষে ট্রোপোস্ফিয়ারের অবস্থান লেখো।
➡ উত্তর: ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিমি উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার বিস্তৃত।
✦ ২. ট্রোপোস্ফিয়ারে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি কী কী?
➡ উত্তর: N₂, O₂, CO₂, H₂O (জলীয় বাষ্প)।
✦ ৩. নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতখানি?
➡ উত্তর: মেরু অঞ্চলে প্রায় ৮–৯ কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬–১৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
✦ ৪. ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত?
➡ উত্তর: ৭৬ সেমি পারদস্তম্ভের চাপের সমান।
✦ ৫. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি দেখা যায়?
➡ উত্তর: বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় ও বৃষ্টি দেখা যায়।
✦ ৬. বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ক্ষুধামণ্ডল?
➡ উত্তর: ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুধামণ্ডল।
✦ ৭. বায়ুমণ্ডলের কোন স্তরটি আবহমণ্ডল বলে পরিচিত?
➡ উত্তর: ট্রোপোস্ফিয়ার স্তরটি আবহমণ্ডল বলে পরিচিত।
✦ ৮. ট্রোপোস্ফিয়ারে উচ্চতাভেদে উষ্ণতার সাধারণ পরিবর্তন কী?
➡ উত্তর: উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ হ্রাস পায় এবং উপরিভাগে প্রায় −৫৬°C হয়।
✦ ৯. বায়ুমণ্ডলের কোন স্তরকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলা হয়?
➡ উত্তর: ট্রোপোস্ফিয়ার স্তরকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলা হয়।
✦ ১০. ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায়?
➡ উত্তর: নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপজ অংশে।
✦ ১১. ট্রোপোপজ কী?
➡ উত্তর: ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিমি উচ্চতায় ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলকে ট্রোপোপজ বলে।
✦ ১২. ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে?
➡ উত্তর: প্রায় −৫৬°C।
✦ ১৩. বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি কোন স্তরে সবচেয়ে বেশি পাওয়া যায়?
➡ উত্তর: ট্রোপোস্ফিয়ার স্তরে।
✦ ১৪. ভূপৃষ্ঠের জীবজগৎ বায়ুমণ্ডলের কোন স্তরের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে?
➡ উত্তর: ট্রোপোস্ফিয়ার স্তরের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে।
✦ ১৫. ল্যাপস রেট কী?
➡ উত্তর: ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাস পাওয়াকে নর্মাল ল্যাপস রেট বলে।
✦ ১৬. জেট স্ট্রিম নামক প্রবল গতিপূর্ণ বায়ুস্রোত কোথায় প্রবাহিত হয়?
➡ উত্তর: ট্রোপোপজ অঞ্চলে।
✦ ১৭. ট্রোপোস্ফিয়ারের উপরিভাগ থেকে কত উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত?
➡ উত্তর: প্রায় ৪৫ কিমি পর্যন্ত।
✦ ১৮. স্ট্র্যাটোপজ কী?
➡ উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলকে স্ট্র্যাটোপজ বলে।
✦ ১৯. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে?
➡ উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে।
✦ ২০. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতার কী পরিবর্তন হয়?
➡ উত্তর: উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়।
✦ ২১. ভূপৃষ্ঠের সাপেক্ষে ওজোনোস্ফিয়ারের অবস্থান লেখো।
➡ উত্তর: ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিমি থেকে ৩০ কিমি উচ্চতায়।
✦ ২২. স্ট্র্যাটোস্ফিয়ারের কয়েকটি গ্যাসীয় উপাদানের নাম লেখো।
➡ উত্তর: N₂, O₂, O₃।
✦ ২৩. বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম?
➡ উত্তর: মেসোস্ফিয়ার।
✦ ২৪. ভূপৃষ্ঠের সাপেক্ষে মেসোস্ফিয়ারের অবস্থান লেখো।
➡ উত্তর: ৪৫ কিমি থেকে ৮৫ কিমি উচ্চতা পর্যন্ত।
✦ ২৫. মেসোপজ অংশের উষ্ণতা কত?
➡ উত্তর: প্রায় −৯২°C।
✦ ২৬. বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা বোরিয়ালিস দেখা যায়?
➡ উত্তর: থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার স্তরে।
✦ ২৭. মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের কয়েকটি উপাদানের নাম লেখো।
➡ উত্তর: মেসোস্ফিয়ার— N₂, O₂, O2+, NO+
থার্মোস্ফিয়ার— O+, O2⁺, NO⁺।
✦ ২৮. রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়?
➡ উত্তর: থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার স্তরটিকে কাজে লাগানো হয়।
✦ ২৯. ভূপৃষ্ঠের সাপেক্ষে থার্মোস্ফিয়ারের অবস্থান লেখো।
➡ উত্তর: থার্মোস্ফিয়ার ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় ৮৫ কিমি থেকে ৫০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
✦ ৩০. থার্মোস্ফিয়ার অংশের সর্বোচ্চ উষ্ণতা কত হয়?
➡ উত্তর: থার্মোস্ফিয়ার অংশের সর্বোচ্চ উষ্ণতা প্রায় ১২০০°C।
✦ ৩১. থার্মোস্ফিয়ার অংশে আকাশ কালো দেখায় কেন?
➡ উত্তর: থার্মোস্ফিয়ারে বাতাস প্রায় নেই বলে আকাশ কালো দেখায়।
✦ ৩২. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী?
➡ উত্তর: এক্সোস্ফিয়ার স্তরটি উপযোগী।
✦ ৩৩. বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার অংশে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
➡ উত্তর: হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়।
✦ ৩৪. পদার্থের কোন ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে?
➡ উত্তর: পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে।
✦ ৩৫. পরিচলন স্রোতের দুটি প্রাকৃতিক উদাহরণ দাও।
➡ উত্তর: সমুদ্রবায়ু ও স্থলবায়ু।
✦ ৩৬. বায়ুপ্রবাহ বলতে কী বোঝ?
➡ উত্তর: উষ্ণতার তারতম্যের ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হওয়াকে বায়ুপ্রবাহ বলে।
✍️সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-২):
✦ ১. ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলে কেন?
➡ উত্তর: ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, উষ্ণতা তত কমতে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে প্রায় ৬.৫°C করে উষ্ণতা হ্রাস পায়। তাই এই স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়।
✦ ২. পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে যান কেন?
➡ উত্তর: উচ্চ পর্বত অঞ্চলে বায়ুর চাপ খুব কম থাকে। ফলে অক্সিজেনের পরিমাণও হ্রাস পায়। শ্বাসপ্রশ্বাসের অসুবিধা দূর করার জন্য অক্সিজেন সিলিন্ডার নেওয়া হয়।
✦ ৩.স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন?
➡ উত্তর: 👉ট্রপোস্ফিয়ারের উপরে(১২ কিমি থেকে ৪৫ কিমি পর্যন্ত)অবস্থিত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে।
👉এই স্তরে মেঘ, ঝড় বা বৃষ্টিপাত দেখা যায় না। বায়ুর চলাচলও খুব কম। তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়।
✦ ৪. ট্রপোস্ফিয়ার কাকে বলে?ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন?
➡ উত্তর: 👉ভূপৃষ্ঠের ঠিক উপরে অবস্থিত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে ট্রপোস্ফিয়ার বলে।
👉ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও ঘূর্ণিঝড় ঘটে। এই স্তরে বায়ুপ্রবাহ খুব অস্থির। তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়।
✦ ৫. বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী?
➡ উত্তর: 👉পৃথিবীকে চারদিকে ঘিরে থাকা গ্যাসের স্তরকে বায়ুমণ্ডল বলে। এটি পৃথিবীর জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
👉এর প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন,জলীয় বাষ্প ও ধূলিকণা।
✦ ৬. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখ।
➡ উত্তর: ১.ট্রপোস্ফিয়ারে উষ্ণতা উচ্চতার সঙ্গে কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে।
২.ট্রপোস্ফিয়ারে আবহাওয়াজনিত ঘটনা ঘটে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটে না। এই দুই স্তরের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
✦ ৭. মেসোস্ফিয়ার কাকে বলে? মেসোপজ কাকে বলে?
➡ উত্তর: 👉স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরে উষ্ণতা দ্রুত হ্রাস পায়।
👉মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সংযোগস্থলকে মেসোপজ বলা হয়।
✦ ৮. পরিচলন কাকে বলে? পরিচলন স্রোত কী?
➡ উত্তর: 👉উষ্ণতার পার্থক্যের কারণে তরল বা গ্যাসের চলাচলকে পরিচলন বলে। উষ্ণ অংশ উপরে উঠে এবং শীতল অংশ নিচে নামে। এই চলাচলকেই পরিচলন স্রোত বলা হয়।
✦ ৯. ট্রপোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখ।
➡ উত্তর: ১.এই স্তরে জলীয় বাষ্প ও ধূলিকণা বেশি থাকে।
২.সমস্ত আবহাওয়াজনিত ঘটনা এই স্তরেই সংঘটিত হয়।
৩.জীবজগৎ এই স্তরের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত।
✦ ১০. স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখ।
➡ উত্তর: ১.এই স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়।
২.উষ্ণতা উচ্চতার সঙ্গে বৃদ্ধি পায়।
৩.জেট বিমান চলাচলের জন্য এই স্তর উপযোগী।
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>>

